1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

পূর্বাচল প্লট কেলেঙ্কারি: শেখ হাসিনাসহ ১০০ জনকে আদালতে হাজিরের নির্দেশ, গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৫৫ Time View

পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠা সরকারি জমি বরাদ্দে অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা ও ছেলে সজীব ওয়াজেদ জয়সহ মোট ১০০ জনকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়ে গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ সরকার। ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব স্বাক্ষরিত এই গেজেট ৩ জুলাই প্রকাশ করে বিজিপ্রেস (বাংলাদেশ সরকারি মুদ্রণালয়)।

গেজেটে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে এবং তারা আত্মগোপনে থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে তাদের গ্রেপ্তার সম্ভব হয়নি। ফলে, ১৯৫৮ সালের ‘ক্রিমিনাল ল’ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট’-এর ধারা ৬(১৩) অনুযায়ী আদালতে তাদের হাজিরার নির্দেশ দেয়া হয়েছে। নির্দেশ অমান্য করলে অনুপস্থিতিতেই বিচারকার্য চলবে।

প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে গত জানুয়ারি মাসে দুর্নীতি দমন কমিশন (দুদক) পৃথক ছয়টি মামলা দায়ের করে। এসব মামলায় শেখ হাসিনা, রেহানা, জয়, রাদওয়ান মুজিব, টিউলিপ সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও পুতুলসহ ১০০ জনকে আসামি করা হয়েছে।

মামলাগুলোর তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন দুদকের উপপরিচালক সালাহউদ্দিন, সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এবং এস এম রাশেদুল হাসান। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২০ জুলাই।

দুদক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম বলেন, “আদালতের নির্দেশে গেজেট প্রকাশ করা হয়েছে। নির্ধারিত দিনে আসামিরা আদালতে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচার প্রক্রিয়া শুরু হবে।”

মামলার কাঠামো

  • ১২-১৪ জানুয়ারি: ছয়টি মামলা দায়ের

  • তিনজন দুদক কর্মকর্তা (সালাহউদ্দিন, কেয়া, রাশেদুল) মামলাগুলোর বাদী

  • চার্জশিটে সংযুক্ত নতুন আসামি: প্রতিটি মামলায় ২ থেকে ৪ জন নতুন যুক্ত

  • সাক্ষীর সংখ্যা: এক মামলায় ১৬ জন

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss