1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

শান্তর আঙুলে ফের চোট, অনিশ্চয়তায় কলম্বো টেস্টে তার মাঠে নামা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১০১ Time View

কলম্বো টেস্টের আগে বাংলাদেশ দলের জন্য দুশ্চিন্তার নতুন নাম – নাজমুল হোসেন শান্ত। গল টেস্টে আঙুলে চোট নিয়েও অসাধারণ ব্যাটিংয়ে দুই ইনিংসে সেঞ্চুরি করেছিলেন টাইগার অধিনায়ক। তবে সেই একই আঙুলে আবারও চোট পেয়ে টেস্টের দ্বিতীয় ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

রবিবার (২৩ জুন) সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় আঙুলে ব্যথা পান শান্ত। সঙ্গে সঙ্গে তাকে মাঠ ছাড়িয়ে নেয়া হয়। এরপর আর কোনো ব্যাটিং বা ফিল্ডিং অনুশীলনে অংশ নেননি তিনি।

বাংলাদেশ ক্রিকেট দলের ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, শান্ত আপাতত চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন। চোট কতটা গুরুতর, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। ধারণা করা হচ্ছে, ম্যাচের দিন সকালে তার চূড়ান্ত অবস্থা মূল্যায়নের পরই খেলার সিদ্ধান্ত নেয়া হবে।

গল টেস্টে চোট নিয়েই ব্যাট হাতে ব্যতিক্রম পারফরম্যান্স দেখিয়েছিলেন শান্ত। করেছিলেন ১৪৮ ও অপরাজিত ১২৫ রানের দুটি দুর্দান্ত ইনিংস। বিদেশের মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে একই টেস্টে দুই সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

চোটের পাশাপাশি শান্তর টেস্ট অধিনায়কত্ব নিয়েও গুঞ্জন চলছে ক্রিকেটপাড়ায়। ওয়ানডে দল থেকে হঠাৎ সরিয়ে দেয়ার পর এবার নাকি তিনিও নিজে থেকে টেস্ট নেতৃত্ব ছাড়তে চাইছেন – এমন গুঞ্জনও ঘুরছে মিডিয়ায়। তবে এ বিষয়ে শান্ত জানিয়েছেন, “আলোচনাটা চলুক, আমি এই মুহূর্তে কিছু বলতে চাই না। সামনে টেস্ট ম্যাচ, সেটাতেই মনোযোগ দিচ্ছি।”

কলম্বো টেস্ট বাংলাদেশ দলের জন্য সিরিজ নির্ধারণী ম্যাচ। এমন গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের সেরা ব্যাটার ও অধিনায়কের ইনজুরি দলের ভারসাম্য ও মনোবলে বড় প্রভাব ফেলতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss