1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দেশে করোনায় ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৫ জনের মৃত্যু, শনাক্ত ৩৬ জন

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৯৫ Time View

বাংলাদেশে করোনা ভাইরাস সংক্রমণে ফের উদ্বেগ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে, যা ২০২৫ সালে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রাণহানির সংখ্যা। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬ জন।

রোববার (২২ জুন) রাতে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্তের হার ৫ দশমিক ৮০ শতাংশ। আগের দিন, শনিবার ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল এবং মৃত্যু হয়েছিল ২ জনের।

সাম্প্রতিক তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৯৭৮ জনে। মোট মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৫১৫ জনে। চলতি বছরে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৬ জনের এবং নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের হিসাব অনুযায়ী, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। একই বছরের ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যু ঘটে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss