1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডার ইতিহাস গড়া এন্ট্রি, আমেরিকা অঞ্চলের বাছাইয়ে দুর্দান্ত দাপট

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১০৪ Time View

২০২৬ সালের পুরুষদের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল কানাডা। আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে বাহামাসকে ৭ উইকেটে হারিয়ে বিশ্বমঞ্চে খেলার টিকিট নিশ্চিত করেছে দলটি। এই জয়ে এখন পর্যন্ত অপরাজিত থাকা কানাডা ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। বাছাইপর্বে তাদের হাতে রয়েছে আরও একটি ম্যাচ।

শনিবার (২২ জুন) বাহামাসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় কানাডা। শুরু থেকেই দাপট দেখান কালিম সানা ও শিবম শর্মা। দুজনই ৩টি করে উইকেট তুলে নিয়ে মাত্র ৫৭ রানে গুটিয়ে দেন বাহামাসকে। জবাবে ব্যাট হাতে বিধ্বংসী মেজাজে মাঠে নামেন দিলপ্রীত বাজওয়া। মাত্র ১৪ বল মোকাবেলায় অপরাজিত ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলে মাত্র ৫.৩ ওভারেই জয় নিশ্চিত করেন তিনি।

বাছাইপর্বে কানাডার জয়যাত্রা শুরু হয়েছিল বারমুডাকে ১১০ রানে উড়িয়ে দিয়ে। এরপর কেম্যান আইল্যান্ডসকে ৫৯ রানে ও আগেই একবার বাহামাসকে ১০ উইকেটে হারায় তারা। সব মিলিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত পারফরম্যান্স দিয়েই নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে দলটি।

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। আয়োজক দেশদুটির পাশাপাশি ইতোমধ্যে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে—আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড ও পাকিস্তান। এবার তাদের সঙ্গে যুক্ত হলো কানাডা, যারা এই জয়ের মাধ্যমে ক্রিকেট বিশ্বে নতুন করে নিজের টি-টোয়েন্টি শক্তিমত্তা ও সামর্থ্যের বার্তা দিল।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss