1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় সদা প্রস্তুত থাকার আহ্বান নবীন কর্মকর্তাদের প্রতি — সেনাপ্রধান

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৩৯ Time View

সততা, শৃঙ্খলা ও আত্মত্যাগের চেতনায় বলীয়ান হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত থাকতে হবে নবীন সামরিক কর্মকর্তাদের — এমন আহ্বান জানালেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম ওয়াকার-উজ-জামান।

রোববার (২২ জুন) সকালে চট্টগ্রামের বাংলাদেশ নেভাল একাডেমিতে আয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতির কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সেনাপ্রধান বলেন,

“একবিংশ শতাব্দীর বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ নৌবাহিনী এখন একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর ও ত্রিমাত্রিক বাহিনীতে রূপান্তরিত হয়েছে।”
তিনি আরও বলেন,
“সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা, ব্লু ইকোনমির সম্ভাবনা কাজে লাগানো, সমুদ্রপথে অপরাধ দমন এবং সমুদ্রে সুশাসন নিশ্চিত করতে নৌবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানের শুরুতে জেনারেল ওয়াকার-উজ-জামান জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন এবং নবীন কর্মকর্তাদের সালাম গ্রহণ করেন। প্রশিক্ষণে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সেনাপ্রধান শ্রেষ্ঠদের হাতে পুরস্কার তুলে দেন।

এ বছর ৫২ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করেন, যাদের মধ্যে ৪৪ জন মিডশিপম্যান ও ৮ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার। উল্লেখযোগ্যভাবে, কমিশনপ্রাপ্তদের মধ্যে ৮ জন নারী এবং ৪ জন বিদেশি কর্মকর্তাও ছিলেন।

অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তা, সরকারের পদস্থ প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানটিকে আরও গৌরবান্বিত করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss