1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

মুশফিকের দুঃখজনক রান আউট, শান্ত অপরাজিত ৮৯* | গলে বৃষ্টির হানা, ম্যাচে নাটকীয় মোড়

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১০৩ Time View

বাংলাদেশ-শ্রীলঙ্কা গল টেস্ট যেন শেষ দিনেও উত্তেজনা ধরে রেখেছে। দিনের শুরুটা যেখানে বাংলাদেশ দাপটের সঙ্গেই করেছিল, সেখানে মুশফিকুর রহিমের রান আউট হয়ে গেলো এক অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্তে। আর তার ঠিক পরেই গলে নেমে আসে বৃষ্টি, খেলার ছন্দে পড়ে বিঘ্ন।

দ্বিতীয় ইনিংসে ১০৯ রানের জুটি গড়েন মুশফিক ও শান্ত। শান্ত একদিকে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথে, অন্যদিকে মুশফিক ছিলেন ফিফটির এক ধাপ দূরে। তবে প্রবাত জয়াসুরিয়ার বলে মিড অনে ঠেলে ফিফটি পূরণের উদ্দেশ্যে দ্রুত দৌড় দিলে ছন্দপতন ঘটে। বল হাতে তুলে রত্নানায়েকে স্টাম্প ভেঙে দেন, আর তৃতীয় আম্পায়ারের রিপ্লেতে দেখা যায়, মুশফিকের ব্যাট পুরোপুরি লাইন পার হয়নি। ফিফটির আগেই ৪৯ রানে থেমে যেতে হয় এই অভিজ্ঞ ব্যাটারকে।

এই আউটের ফলে ভেঙে যায় শান্ত-মুশফিকের মূল্যবান জুটি, আর বাংলাদেশ পড়ে চাপে। তবে শান্ত অন্য প্রান্তে অপরাজিত থেকে ব্যাট চালিয়ে যাচ্ছেন, এ রিপোর্ট লেখা পর্যন্ত তিনি খেলছেন ১৬৮ বলে ৯ চার মেরে ৮৯ রানে। বাংলাদেশের ইনিংস দাঁড়িয়েছে ৪ উইকেটে ২৩৭ রান, যার ফলে মোট লিড দাঁড়িয়েছে ২৪৭ রানে।

এর আগে, পঞ্চম দিনের শুরুতে ৩ উইকেটে ১৭৭ রান নিয়ে মাঠে নামে বাংলাদেশ। আগের দিন সাদমান ইসলাম ৭৬ রানে আউট হন, তবে টপ অর্ডারে এনামুল হক জুনিয়র (৪) ও মুমিনুল হক (১৪) রান করে ফিরে যান।

প্রথম ইনিংসে বাংলাদেশ ব্যাটিং দাপট দেখায়। মুশফিকের ১৬৩, শান্তর ১৪৮ ও লিটন দাসের ৯০ রানের ইনিংসে দল করে ৪৯৫ রান। জবাবে শ্রীলঙ্কাও সমানভাবে জবাব দেয়—পাথুম নিসাঙ্কার ১৮৭, কামিন্দু মেন্ডিসের ৮৭, ও দিনেশ চান্দিমালের ৫৪ রানে দল তোলে ৪৮৫ রান। বাংলাদেশের হয়ে নাঈম হাসান নেন ৫ উইকেট, এবং হাসান মাহমুদ নেন ৩ উইকেট।

গল টেস্টের ফলাফল এখনও অনিশ্চিত—বৃষ্টি, পিচ এবং সময়ের হিসেব মিলে নাটকীয় এক পরিণতির দিকে এগোচ্ছে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss