1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন

যুদ্ধবিরতির আলোচনায় আগ্রহ নেই ইরানের, প্রথমে চায় ইসরায়েলি হামলার প্রতিশোধ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯৯ Time View

ইসরায়েলের সঙ্গে সরাসরি যুদ্ধবিরতির আলোচনা করতে আপাতত প্রস্তুত নয় ইরান। দেশটি স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রথমে ইসরায়েল যে আগ্রাসন চালিয়েছে, তার উপযুক্ত জবাব না দেওয়া পর্যন্ত তারা কোনও শান্তি প্রক্রিয়ায় অংশ নেবে না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

হামলার জবাব না দেওয়া পর্যন্ত কোনও আলোচনায় নয়,রয়টার্সের সঙ্গে কথা বলার সময় নাম প্রকাশে অনিচ্ছুক একজন মধ্যপ্রাচ্যভিত্তিক জ্যেষ্ঠ কূটনৈতিক কর্মকর্তা জানান, ইরান কাতার ও ওমানকে স্পষ্টভাবে জানিয়েছে যে, তারা তখনই যুদ্ধবিরতির আলোচনায় বসবে, যখন ইসরায়েলি হামলার পুরোপুরি প্রতিশোধ নেওয়া হবে।

উল্লেখ্য, ওমান ও কাতার দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে।

সম্প্রতি কিছু ইসরায়েলি সংবাদমাধ্যম দাবি করেছিল, ইরান যুদ্ধবিরতির লক্ষ্যে কাতার ও ওমানের সঙ্গে যোগাযোগ করছে। তবে উক্ত কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেন, “এই সংবাদ একেবারেই ভিত্তিহীন। ইরানের পক্ষ থেকে এমন কোনো কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়নি।”

এদিকে, ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও গাঢ় হচ্ছে, যা গোটা অঞ্চলের স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি বলে আশঙ্কা করছে কূটনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss