1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

ইশরাকের অভিযোগ: “রাজনৈতিক কারণে আমাকে শপথ পড়ানো হচ্ছে না”

রনি আহম্মেদ
  • Update Time : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১৩৯ Time View

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ গ্রহণে রাজনৈতিক বাধা সৃষ্টি করা হচ্ছে বলে সরাসরি অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার (১৫ জুন) নগর ভবনে আয়োজিত এক গণঅবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন,

“একটি নির্বাচিত মেয়রের শপথ অনুষ্ঠান রাজনৈতিক প্রতিহিংসার বলি হচ্ছে। আদালতের রায় স্পষ্ট, তবুও আমাকে শপথ পড়ানো হচ্ছে না — এটি আইনের চরম লঙ্ঘন।”

উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ

ইশরাক অভিযোগ করেন, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজব ভূইয়ার ‘আগ্রহহীনতা এবং পক্ষপাতদুষ্ট আচরণ’ শপথ গ্রহণ প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় তিনি প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন, যাতে দ্রুত বিষয়টির আইনি সমাধান হয়।

‘শান্তিপূর্ণ কর্মসূচি চলবে, দায়িত্ব সিটি করপোরেশনের’

ইশরাক হোসেন আরও জানান,

“আমাদের এই অবস্থান কর্মসূচি বিরতিহীনভাবে চলবে যতক্ষণ পর্যন্ত আমাকে আইনি প্রক্রিয়ায় শপথ নিতে না দেওয়া হয়। এ অবস্থায় জরুরি সেবার বাইরে অন্য কোনো কর্মকাণ্ড চলবে না। তবে জনগণের স্বার্থে দৈনন্দিন নাগরিক সেবা যেন ব্যাহত না হয়, সেদিকে নজর থাকবে আমাদের।”

তিনি বলেন, সিটি করপোরেশনের নিত্যকার জনসেবামূলক কার্যক্রম ‘জনগণের তত্ত্বাবধানে’ চলবে। তবে যারা দায়িত্বে আছেন, তাদের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss