1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

যমুনা সেতুর দুই প্রান্তে ২৮ কিলোমিটার দীর্ঘ যানজট: ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চরম দুর্ভোগ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ১১৮ Time View

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষের ঢল আর তীব্র যানবাহন চাপের ফলে যমুনা সেতুর দুই প্রান্তে সৃষ্টি হয়েছে ২৮ কিলোমিটার দীর্ঘ ভয়াবহ যানজট। এতে উত্তরের মহাসড়কে নেমে এসেছে স্থবিরতা, চরম দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা।

শনিবার (১৪ জুন) ভোর থেকে সিরাজগঞ্জের পশ্চিম সংযোগ মহাসড়কে শুরু হয় যানজট। এর আগে শুক্রবার রাত থেকেই টাঙ্গাইল অংশে যানজট শুরু হয়ে যায়। টোল প্লাজা থেকে টাঙ্গাইলের বিক্রমহাটি পর্যন্ত প্রায় ১৮ কিলোমিটার জুড়ে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।

সিরাজগঞ্জের কড্ডার মোড় ও হাটিকুমরুল মোড়ে দেখা গেছে বাসের জন্য যাত্রীদের দীর্ঘ লাইনে অপেক্ষা। দুপুর গড়াতেই যাত্রীর চাপ আরও বেড়ে যায়। অনেকে বাস না পেয়ে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ট্রাক, পিকআপ বা অন্যান্য পণ্যবাহী গাড়িতে চড়েছেন রাজধানীমুখী যাত্রায়।

যাত্রীদের অভিযোগ, সড়কে গণপরিবহন সংকটের সুযোগ নিয়ে দ্বিগুণ ভাড়া আদায় করছে বাস মালিকরা। অনেকেই দ্বিগুণ থেকে চারগুণ বেশি ভাড়া দিয়ে কোনোভাবে ঢাকা ফিরছেন।ট্রাফিক সূত্রে জানা গেছে, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি সড়কে একাধিক দুর্ঘটনা ও যানবাহন বিকলের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। স্বাভাবিকভাবে এক ঘণ্টার যাত্রাপথ পাড়ি দিতে এখন সময় লাগছে তিন থেকে চার ঘণ্টা, ফলে গরম ও ক্লান্তিতে যাত্রীরা প্রায় অসুস্থ হয়ে পড়ছেন।পুলিশ ও হাইওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যান চলাচল স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। টহল দল ও অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছে। তবে রাস্তায় প্রচণ্ড চাপ থাকায় পুরোপুরি স্বস্তি পেতে সময় লাগছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss