1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন

গাজীপুরে স্ত্রী-সন্তানকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’

kmsobuj.myreportjtv@gmail.com
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ১৪৫ Time View

গাজীপুরে স্ত্রী-সন্তানকে ‘হত্যার’ পর স্বামীর ‘আত্মহত্যা’

গাজীপুরের কাশিমপুরে মর্মান্তিক এক ঘটনা ঘটেছে, যেখানে এক ব্যক্তি তার স্ত্রী ও চার বছর বয়সী সন্তানকে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ।

ঘটনার বিবরণ

রোববার সকালে কাশিমপুর থানার গোবিন্দবাড়ি দেওয়ানপাড়া এলাকা থেকে স্বামী, স্ত্রী ও তাদের শিশুকন্যার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন—মো. নাজমুল ইসলাম (২৯), তার স্ত্রী খাদিজা আক্তার (২২) এবং তাদের চার বছর বয়সী মেয়ে নাদিয়া আক্তার।

পুলিশ ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, নাজমুল তার শ্বশুরের দেওয়া জমিতে বাড়ি বানিয়ে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করতেন। শনিবার রাত ১১টার দিকে তারা ঘুমাতে যান। সকালে তাদের কোনো সাড়া-শব্দ না পেয়ে শ্বশুর ঘরের পেছন দিয়ে জানালা টেনে দেখেন, নাজমুলের মরদেহ ঝুলছে। পরে খবর দিলে পুলিশ এসে ভেতর থেকে দরজা খুলে বিছানায় তার স্ত্রী ও মেয়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে।

পুলিশের বক্তব্য

কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে নাজমুল প্রথমে তার স্ত্রী ও মেয়েকে হত্যা করে, এরপর নিজেই গলায় ফাঁস দেন। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss