1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন

স্বর্ণের দামে নতুন সমন্বয়, অপরিবর্তিত রুপা: চলতি বছরে ৩১ বার পরিবর্তন

ডেস্ক রিপোর্ট
  • Update Time : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৫৭ Time View

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে। চলতি বছরে এটি স্বর্ণের দামের ৩১তম সমন্বয়। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সর্বশেষ গত শনিবার (১০ মে) রাতে জারি করা এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের নতুন মূল্য তালিকা ঘোষণা করে, যা আজ সোমবার (১২ মে) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭০ হাজার ৭৬১ টাকা। একইভাবে ২১ ক্যারেটের স্বর্ণের নতুন দাম ১ লাখ ৬৩ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩৯ হাজার ৭১১ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৫ হাজার ৫৩২ টাকা।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঘোষিত বিক্রয়মূল্যের সঙ্গে অবশ্যই সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত সর্বনিম্ন ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। তবে গহনার ডিজাইন ও কারিগরি মানভেদে এই মজুরিতে পরিবর্তন হতে পারে।

দাম বাড়ছে বেশি, কমছে কম বাজুসের হিসাব অনুযায়ী, ২০২৫ সালে এ পর্যন্ত ৩১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ২১ বার দাম বেড়েছে এবং মাত্র ১০ বার কমানো হয়েছে। আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে এই সংখ্যা ছিল আরও বেশি—মোট ৬২ বার সমন্বয়, যার মধ্যে ৩৫ বার বাড়ানো হয়েছিল দাম।

সর্বশেষ ৮ মে বাজুস ৩ হাজার ১৩৭ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করেছিল ১ লাখ ৭১ হাজার ৮১১ টাকা, যা কার্যকর হয়েছিল ৯ মে থেকে।

রুপার বাজার স্থির স্বর্ণের দামে পরিবর্তন এলেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। ২১ ক্যারেটের রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৭২৬ টাকা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss