

টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জন এবং সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংসদীয় তদারকি আরও জোরদারের ওপর গুরুত্ব দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদে ‘এসডিজি ও সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদার’ বিষয়ক এক ওরিয়েন্টেশন প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
স্পিকার বলেন, আইন প্রণয়নের পাশাপাশি সরকারি উন্নয়ন প্রকল্পের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সংসদ সদস্যদের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি আরও বলেন, শক্তিশালী ও কার্যকর সংসদ গণতন্ত্রের প্রাণকেন্দ্র। তাই রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়িত্ববোধ, দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে।
এ সময় উন্নয়ন প্রকল্পে বরাদ্দ করা অর্থ ও সম্পদের সুফল প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছাচ্ছে কি না, তা নিশ্চিত করতে সংসদীয় তদারকি জোরদারের পরামর্শ দেন চিফ হুইপ।
অনুষ্ঠানে সরকারি উন্নয়ন কার্যক্রমের স্বচ্ছতা, জবাবদিহি এবং রাষ্ট্রীয় সম্পদের কার্যকর ব্যবস্থাপনায় সংসদীয় নজরদারির গুরুত্ব তুলে ধরা হয়।
সেরা প্রতিভাবান শিল্পীদের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার, মৌলিক গান করার সুযোগ, টেলিভিশনে প্রচারের সুযোগ।
Leave a Reply
You must be logged in to post a comment.