1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

চিন্ময় দাসের জামিনে হাইকোর্টের আদেশ স্থগিত করলো চেম্বার আদালত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ১৮৪ Time View

রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে হাইকোর্ট থেকে দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি। বুধবার (৩০ এপ্রিল) বিকেলে রাষ্ট্রপক্ষ থেকে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই জামিন স্থগিতের আবেদন করা হয়।

জামিন স্থগিতের আবেদনের পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতকে লিখিতভাবে জানানো হয়েছে, জামিন আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চিন্ময় দাস যেন কারামুক্ত না হন।

এর আগে দুপুরে বিচারপতি মো. আতাউর রহমান ও বিচারপতি মো. আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দেন।

২০২৩ সালের ২৫ অক্টোবর চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়, যার পর ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। এ মামলায় চিন্ময়ের সঙ্গে আরও ১৮ জনকে আসামি করা হয়। একই বছরের ২২ নভেম্বর রংপুরে আরেকটি সমাবেশের নেতৃত্ব দেন তিনি। এরপর ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন জামিন না-মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন চট্টগ্রামের ম্যাজিস্ট্রেট আদালত।

গ্রেপ্তারের দিন চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনশৃঙ্খলা বাহিনী ও চিন্ময়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়, যেখানে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন। এরপর থেকে তিনি কারাগারে আছেন। চলতি বছরের ২ জানুয়ারি মহানগর দায়রা জজ আদালতও তার জামিন আবেদন খারিজ করেন। পরবর্তীতে হাইকোর্টে জামিন আবেদন করা হয়, যা চেম্বার আদালত স্থগিত করেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss