1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

ঝিনাইদহ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২০৩ Time View

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মহেশপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইয়াসমিন মনিরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

রোববার (২৭ এপ্রিল) সকালে মাঠে কাজ করতে যাওয়া কৃষকরা ভারতের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে বিজিবিকে খবর দেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে যাদবপুর সীমান্তঘেঁষা গ্রামের বাসিন্দা হানিফ আলীর ছেলে ওবায়দুল (২৩) হিসেবে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। পরিবার জানায়, শনিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওবায়দুল।

ওবায়দুলের পরিবারের অভিযোগ, বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করেছে। তবে, ৫৮ বিজিবির কোম্পানি কমান্ডার কর্নেল রফিক জানান, ভারতের প্রায় ২০০ গজ ভেতরে একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তারা। তবে তা বাংলাদেশি নাকি ভারতীয়, এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ভারতের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিচয় নিশ্চিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন তিনি।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রবিবার ভোরে সীমান্তের ওপার থেকে গুলির শব্দ শোনা যায়। পরে সকালে গ্রামবাসীরা সীমান্তের কাছে গিয়ে মরদেহ দেখতে পান।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, “মরদেহের বিষয়ে অবগত আছি। তবে এটি বাংলাদেশি না ভারতীয়, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।”

ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং দ্রুত তদন্তের দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss