1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল ৫ জনের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ১২৬ Time View

রাঙামাটির কাউখালী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন প্রাণ হারান। গুরুতর আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—চট্টগ্রামের রাউজান উপজেলার চৌধুরীপাড়ার বাসিন্দা তোরাপ, রাঙামাটির কাউখালীর পশ্চিম মনাইরটেকের নূন নাহার এবং হাটহাজারীর ঈসাপুর এলাকার ছাত্তারঘাট গ্রামের মাহমুদুর রহমান। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।

বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. ইসহাক জানান, “রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাবার বাগান এলাকায় এই দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যবস্থা নিচ্ছে। বিস্তারিত তদন্তের পর আরও তথ্য জানানো হবে।”

এই দুর্ঘটনায় আবারও দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা ব্যবস্থার গুরুত্ব সামনে চলে এসেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss