1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা জোরদার: নাশকতার শঙ্কা নেই র‍্যাব মহাপরিচালক

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০ Time View

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে আহসান হাবিব পলাশ জানিয়েছেন । সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনা বটমূলে ছায়ানট- এর প্রস্তুতকৃত মঞ্চ পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।

র‍্যাব মহাপরিচালক বলেন, পরিস্থিতি স্বাভাবিক থাকলেও নিরাপত্তায় কোনো ছাড় দেওয়া হচ্ছে না। যে কোনো নাশকতার চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নববর্ষ উদযাপনকে ঘিরে ইতোমধ্যে নেওয়া হয়েছে বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা ডগ স্কোয়াড দিয়ে পুরো এলাকা সুইপিং, ড্রোন ও সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, ওয়াচ টাওয়ার স্থাপন করে পর্যবেক্ষণ, ইভটিজিং প্রতিরোধে সাদা পোশাকে নিরাপত্তা সদস্য মোতায়েন। এছাড়া গুজব প্রতিরোধে র‍্যাবের সাইবার টিম সক্রিয় রয়েছে বলেও জানান তিনি। পহেলা বৈশাখের ঐতিহ্যবাহী আয়োজনকে ঘিরে  ছায়ানট-এর প্রস্তুতি শেষ পর্যায়ে। মঞ্চ সাজানোর পাশাপাশি পুরো এলাকাজুড়ে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

আগামীকাল সকাল ৬টা ১৫ মিনিটে সম্মিলিত কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গান দিয়ে শুরু হবে অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ আয়োজনে মোট ২২টি গান পরিবেশন করা হবে। আজ বিকেল ৩টা থেকে শুরু হবে চূড়ান্ত মহড়া।

নিরাপত্তা ও প্রস্তুতির এমন সমন্বয়ে এবারও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss