1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

হাঙ্গেরিতে ঐতিহাসিক পালাবদল: অরবানের দীর্ঘ শাসনের অবসান

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৯ Time View

প্রায় দেড় দশকের শাসনের অবসান ঘটল হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান-এর। দেশটির সাম্প্রতিক নির্বাচনে ঐতিহাসিক জয় পেয়েছে বিরোধী নেতা পিটার ম্যাগিয়ার-এর নেতৃত্বাধীন দল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা- এর প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯৮ শতাংশ ভোট গণনা শেষে ম্যাগিয়ারের দল ‘তিসজা’ পেয়েছে ৫৩.৬ শতাংশ ভোট। অন্যদিকে অরবানের দল ‘ফিদেজ’ পেয়েছে ৩৭.৮ শতাংশ ভোট।

অরবান ২০১০ সালের ২৯ মে দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্তও তিনি একই পদে ছিলেন। তার নেতৃত্বে হাঙ্গেরির রাজনীতি দীর্ঘ সময় ধরে একক আধিপত্যের মধ্যে ছিল।

ভিক্টর অরবান ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ফলে তার এই পরাজয় ইউরোপীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই নির্বাচনে পিটার ম্যাগিয়ারএর জয়কে দেশটির রাজনৈতিক ইতিহাসে বড় ধরনের পালাবদল হিসেবে দেখা হচ্ছে। ইতোমধ্যেই পরাজয় স্বীকার করে তাকে ফোনে অভিনন্দন জানিয়েছেন অরবান।

প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, ১৯৯ সদস্যের পার্লামেন্টে ‘তিসজা’ দল পেতে যাচ্ছে ১৩৮টির বেশি আসন। যা সংবিধান সংশোধনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারে।

এই ফলাফল হাঙ্গেরির ভবিষ্যৎ রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—বিশেষ করে গণতন্ত্র, পররাষ্ট্রনীতি এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss