1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন, দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

নিউজডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৩ Time View

চট্টগ্রাম নগরীর ষোলশহর এলাকায় সিটি করপোরেশন পরিচালিত চিটাগং শপিং কমপ্লেক্স-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে।

শনিবার (১১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে তিনতলা এই মার্কেটের নিচতলার একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপণের কাজ চলমান রয়েছে। ঘন ধোঁয়ার কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকর্মীদের। এ সময় অতিরিক্ত ধোঁয়ার কারণে কয়েকজন ফায়ার সার্ভিস সদস্য অসুস্থ হয়ে পড়েন।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় মার্কেটটি বন্ধ ছিল এবং দুপুর ২টায় খোলার কথা ছিল। ফলে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তিনতলা এই মার্কেটে প্রায় ৫০০টি দোকান রয়েছে।

এদিকে আগুন লাগার খবর পেয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা ঘটনাস্থলে ভিড় জমান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ফায়ার সার্ভিস চট্টগ্রামের উপপরিচালক মো. জসীম উদ্দীন জানান, ভবনের ভেতরে ঘন ধোঁয়ার কারণে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। ভেতরে কেউ আটকে আছেন কি না, তা নিশ্চিত হতে তল্লাশি চালানো হচ্ছে।

এ ঘটনায় আগুনের প্রকৃত কারণ নির্ধারণে সিটি করপোরেশন একটি তদন্ত কমিটি গঠন করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss