1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২০ অপরাহ্ন

নিউজিল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা, নেতৃত্বে মিরাজ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১১ Time View

আসন্ন বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ ২০২৬ সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (১১ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দল প্রকাশ করা হয়।

সাম্প্রতিক প্রশাসনিক পরিবর্তনের পর নতুন নেতৃত্বে দল ঘোষণা ছিল বড় একটি চ্যালেঞ্জ। সর্বশেষ নির্বাচনে অনিয়মের অভিযোগ তদন্ত শেষে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পূর্বের বোর্ড ভেঙে দিয়ে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে, যার নেতৃত্বে রয়েছেন তামিম ইকবাল। তার নেতৃত্বাধীন নতুন বোর্ডের এটাই প্রথম দল ঘোষণা।

তবে দলে বড় কোনো চমক নেই। পাকিস্তান সিরিজে যে স্কোয়াড ছিল, মূলত একই দলই রাখা হয়েছে। ফলে ধারাবাহিকতাকেই প্রাধান্য দিয়েছে নতুন বোর্ড। প্রথম ওয়ানডে: ১৭ এপ্রিল, শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, দ্বিতীয় ওয়ানডে: ২০ এপ্রিল, মিরপুর ও তৃতীয় ওয়ানডে: ২৩ এপ্রিল, বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম  এছাড়াও  ৩টি টোয়েন্টি  ১ম ম্যাচ: ২৭ এপ্রিল (চট্টগ্রাম), ২য় ম্যাচ: ২৯ এপ্রিল (চট্টগ্রাম), ৩য় ম্যাচ: ২ মে (মিরপুর) অনুষ্ঠিত হবে।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss