রাজধানীর তুরাগ এলাকার রানাভোলা এলাকায় আব্দুর রহমান হাই স্কুলের পাশের একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ১৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর পাঁচটি ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ইউনিটগুলো পাঠানো হয় এবং তারা আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।
Leave a Reply
You must be logged in to post a comment.