প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ড. এ কে এম শামছুল ইসলাম-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারত-এর হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।
বুধবার (৮ এপ্রিল) ঢাকা সেনানিবাস-এ অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সাক্ষাতে উভয় পক্ষ পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এ সময় বাংলাদেশ ও ভারতের বিদ্যমান সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং ভবিষ্যতে সহযোগিতার ক্ষেত্র বিস্তারের দিকেও গুরুত্বারোপ করা হয়।
বিশ্লেষকদের মতে, এই ধরনের উচ্চপর্যায়ের বৈঠক দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ককে আরও কার্যকর ও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে।
Leave a Reply
You must be logged in to post a comment.