মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে বড় ধরনের কূটনৈতিক অগ্রগতি দেখা গেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা স্থগিতের ঘোষণা দিলে ইরানও দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ মোড় নিয়েছে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ইরান হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিলে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে হামলা স্থগিত করবে। এর প্রেক্ষিতে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিরাপদ রাখতে দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করা হবে। এই সময়ের মধ্যেই শান্তি আলোচনার উদ্যোগ নেয়া হয়েছে।
জানা গেছে, আগামী শুক্রবার ইসলামাবাদ-এ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই যুদ্ধবিরতির উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনশেহবাজ শরীফ। তিনি ট্রাম্পকে সময়সীমা বাড়ানোর অনুরোধ জানান এবং ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে আহ্বান করেন।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এর কার্যালয় জানিয়েছে, তারা এই দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে সমর্থন করছে। তবে তারা স্পষ্ট করেছে, এই যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিশ্লেষকরা মনে করছেন, এই অস্থায়ী যুদ্ধবিরতি কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে, যদিও পরিস্থিতি এখনো নাজুক রয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.