1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন

র‌্যাব বিলুপ্তির সিদ্ধান্ত সরকারের, বাহিনীর নয়: মহাপরিচালক আহসান হাবীব পলাশ

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৬ Time View

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্তি বা ভবিষ্যৎ নিয়ে যেকোনো সিদ্ধান্ত সরকারই নেবে বলে জানিয়েছেন বাহিনীটির মহাপরিচালক। একই সঙ্গে তিনি র‌্যাবকে ইতিবাচকভাবে উপস্থাপন ও কার্যক্রম জোরদারের কথা বলেছেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক আহসান হাবীব পলাশ বলেছেন, র‌্যাব বিলুপ্তি বা এ সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সরকারের, বাহিনীর নয়। রোববার (৫ এপ্রিল) রাজধানীর র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

মহাপরিচালক বলেন, “র‌্যাবের বিলুপ্তি কিংবা ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আমাদের নয়। সরকারই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আমাদের কাজ হলো জনগণের সামনে র‌্যাবকে ইতিবাচকভাবে উপস্থাপন করা এবং কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা।”

তিনি আরও জানান, গত দেড় বছরে র‌্যাবের বিরুদ্ধে বড় ধরনের অপকর্মের অভিযোগ তেমন নেই। সঠিকভাবে পরিচালিত হলে বাহিনীটি ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

মাদকবিরোধী অভিযানের প্রসঙ্গে তিনি বলেন, মাদক সমাজের একটি বড় সমস্যা এবং এর বিরুদ্ধে র‌্যাব কঠোর অবস্থানে রয়েছে। গত ৯০ দিনে অভিযানে ২৪ কেজির বেশি হেরোইন, ৭ হাজারের বেশি ফেন্সিডিল, ৫ হাজার কেজি গাঁজা, প্রায় ১৫ লাখ পিস ইয়াবা এবং ৪ হাজার লিটার বিদেশি মদসহ বিভিন্ন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এ সময় প্রায় ১,১১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া একই সময়ে হত্যা মামলায় ৪৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি।

র‌্যাবের কার্যক্রম আরও জনমুখী ও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও উল্লেখ করেন মহাপরিচালক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss