1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:১২ অপরাহ্ন

‘জঙ্গি এমপি’ মন্তব্যে তদন্ত দাবি হানজালার, নোটিশ দিতে বললেন স্পিকার

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

সংসদ ভবন এলাকায় এক সংসদ সদস্যকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধনের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন মাদারীপুর-১ আসনের এমপি পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা। বিষয়টি তদন্তের দাবি জানালে স্পিকার তাকে আনুষ্ঠানিক নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে জনগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন পর্বে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন সৈয়দ উদ্দিন আহমদ হানজালা। তিনি বলেন, বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় পেছন থেকে কেউ তাকে ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করেন।

তার ভাষ্য অনুযায়ী, তার পোশাক ও পাগড়ির কারণে এমন মন্তব্য করা হয়ে থাকতে পারে। তিনি সংসদ ভবন এলাকার মতো নিরাপত্তা সংবলিত স্থানে এমন ঘটনার তদন্ত দাবি করেন এবং সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে দোষীদের শনাক্ত করার আহ্বান জানান।

এ বিষয়ে সংসদের স্পিকার তাকে আনুষ্ঠানিকভাবে নোটিশ জমা দেওয়ার পরামর্শ দেন, যাতে বিষয়টি যথাযথ প্রক্রিয়ায় তদন্ত করা যায়।

এ সময় আরেক সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে সহ নারী এমপিদের বিরুদ্ধেও কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছে। তিনি এসব ঘটনার প্রতিকার দাবি করেন।

সংসদে এ ধরনের মন্তব্য ও আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা এবং বিষয়টি তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss