1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

বিএনপি নেতাকর্মীদের ২৩,৮৬৫ মামলা প্রত্যাহার: সংসদে আইনমন্ত্রীর তথ্য

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯ Time View

সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা হাজার হাজার মামলার মধ্যে ইতোমধ্যে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এসব মামলাকে ‘মিথ্যা ও হয়রানিমূলক’ বলে উল্লেখ করা হয়েছে।জাতীয় সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে।

বুধবার (১ মার্চ) সংসদ অধিবেশনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মো. আবদুল মান্নানের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০০৭ সাল থেকে ২০২৫ সালের ১১ জানুয়ারি পর্যন্ত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মোট ১ লাখ ৪২ হাজার ৯৮৩টি ‘মিথ্যা ও হয়রানিমূলক’ মামলা করা হয়েছে—এ তথ্য দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাওয়া।

মন্ত্রী আরও বলেন, সরকারিভাবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা বা হয়রানিমূলক মামলার পূর্ণাঙ্গ পরিসংখ্যান সংরক্ষণ করা হয় না। ফলে বিএনপির বিরুদ্ধে দায়ের করা মোট মামলার বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট তথ্য নেই।

তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের জন্য জেলা পর্যায়ে চার সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়েছে। এই কমিটি আবেদনপত্র, এজাহার, চার্জশিটের কপি এবং পাবলিক প্রসিকিউটরের মতামত যাচাই করে দেখে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে কি না।

যদি দেখা যায় যে মামলাটি জনস্বার্থে চালানো প্রয়োজন নেই এবং তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর হতে পারে, তাহলে ওই কমিটি মামলা প্রত্যাহারের সুপারিশ করে। পরে এসব সুপারিশ যাচাই-বাছাই করার জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়, যারা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

মন্ত্রী জানান, এ পর্যন্ত মোট ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহার করা হয়েছে এবং বাকি মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss