1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পকে তীব্র সমালোচনা নিউইয়র্ক মেয়রের, ‘২৩ বিলিয়ন ডলার অপচয়’

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৬ Time View

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে বিপুল অর্থ ব্যয়ের কড়া সমালোচনা করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি বলেছেন, এই যুদ্ধ অপ্রয়োজনীয় এবং এতে ব্যয় হওয়া অর্থ জনকল্যাণে ব্যবহার করলে দেশের মানুষের জন্য বড় উপকার হতো।জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর ইরানবিরোধী যুদ্ধনীতির তীব্র সমালোচনা করেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এর এক প্রতিবেদনে বুধবার (১ এপ্রিল) এ তথ্য জানানো হয়।

মামদানি বলেন, ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার পরিবর্তনের লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু করা সম্পূর্ণ নিরর্থক। তার মতে, একটি দেশের সরকার পরিবর্তনের সিদ্ধান্ত সেই দেশের জনগণের ওপরই ছেড়ে দেওয়া উচিত। এ কারণে তিনি সব দিক থেকেই এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, ওয়াশিংটনের এমন যুদ্ধনীতি অতীতেও ভয়াবহ পরিণতি ডেকে এনেছে এবং বর্তমান পরিস্থিতিতেও একই ধরনের ঝুঁকি তৈরি করছে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, চলমান এই সংঘাতের পেছনে ইতোমধ্যে প্রায় ২৩ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে। অথচ যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছে।

মামদানি বলেন, এই বিপুল অর্থ যদি জনকল্যাণে ব্যয় করা হতো, তাহলে স্বাস্থ্যসেবা, শিক্ষা খাত কিংবা শিক্ষাঋণ মওকুফে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হতো। কিন্তু তার পরিবর্তে যুদ্ধের পেছনে এই অর্থ ব্যয় করা হচ্ছে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের সুযোগ নষ্ট করছে।

তার এই বক্তব্য যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও সামরিক ব্যয় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss