1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

এপ্রিলের প্রথম সপ্তাহেই দেশে আসছে হামসহ ৬ রোগের টিকা

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭ Time View

দেশে শিশুদের সুরক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে হামসহ ৬টি রোগ প্রতিরোধের টিকা আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে ইউনিসেফ-এর মাধ্যমে টিকা সরবরাহের বিষয়টি নিশ্চিত করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন-এর সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের মধ্যে সংক্রামক রোগ মোকাবিলা, নার্সিং সেবার মানোন্নয়ন এবং আইসিইউ সুবিধা সম্প্রসারণসহ বিভিন্ন স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়াতে ৫ সদস্যের একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মে মাসের মধ্যে এর রূপরেখা চূড়ান্ত করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, ২০১৮ সালের পর দেশে হামের বিরুদ্ধে বড় কোনো ক্যাম্পেইন না হওয়ায় সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে। এ লক্ষ্যে প্রায় ৬০৪ কোটি টাকার টিকা সংগ্রহের বরাদ্দ পাওয়া গেছে এবং ইতোমধ্যে টিকা আনার জন্য অর্থ ছাড় করা হয়েছে।

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে বিভিন্ন রোগের সংক্রমণ বাড়ায় সরকারি পর্যায়ে অতিরিক্ত ২০টি ভেন্টিলেটর প্রস্তুত রাখা হয়েছে, যাতে জরুরি পরিস্থিতি মোকাবিলা করা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss