তারেক রহমান ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়ে নিজেদের প্রতিভা ও পারফরম্যান্সের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করেন।
সোমবার (৩০ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ক্রীড়া ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, পেশাদার খেলোয়াড় হিসেবে কারও উচিত নয় কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়া। বরং খেলোয়াড়দের মূল লক্ষ্য হওয়া উচিত তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে দেশকে বিশ্বদরবারে তুলে ধরা।
তিনি আরও বলেন, “দেশে-বিদেশে সাফল্য অর্জনের মাধ্যমে বাংলাদেশের মর্যাদা বাড়াতে হবে। খেলাধুলা এখন আর শুধু বিনোদন নয়, এটি একটি সম্মানজনক পেশা।”
সাফল্যের মূল চাবিকাঠি হিসেবে দেশপ্রেম, ইচ্ছাশক্তি ও দলগত চেতনার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এই তিনটি গুণ থাকলে কোনো বাধাই খেলোয়াড়দের অগ্রযাত্রা থামাতে পারবে না।”
অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদের হাতে ক্রীড়া ভাতা ও পদক তুলে দেন প্রধানমন্ত্রী।
Leave a Reply
You must be logged in to post a comment.