1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

বল টেম্পারিং বিতর্কে মোস্তাফিজদের জরিমানা, ম্যাচ ঘুরে গেল শেষ মুহূর্তে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১০ Time View

রোমাঞ্চকর এক লো-স্কোরিং ম্যাচে শেষ ওভারে নাটকীয় মোড় নেয় খেলা। বল টেম্পারিংয়ের অভিযোগে ৫ রান জরিমানা গুনতে হয় লাহোর কালান্দার্স-কে, যার বড় প্রভাব পড়ে ম্যাচের ফলাফলে।

১২৯ রানের লক্ষ্য দেওয়া ম্যাচে শেষ দুই ওভারে ২৩ রান ডিফেন্ড করতে নামেন লাহোরের বোলাররা। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমান ১৯তম ওভারে দারুণ বোলিং করে মাত্র ৯ রান দেন। এতে ম্যাচ লাহোরের নিয়ন্ত্রণেই ছিল।

শেষ ওভারে বল করতে আসেন  ঠিক তখনই অধিনায়ক শাহীন শাহ আফ্রিদি ও ফখর জামান তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান।

এই সময় ফখর জামান বল হাতে নিয়ে দুই হাতে চাপ দিতে থাকেন—যা আম্পায়ারদের কাছে সন্দেহজনক মনে হয়। আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও ফয়সাল আফ্রিদি বিষয়টিকে বল টেম্পারিং হিসেবে বিবেচনা করেন।

ফলে নিয়ম অনুযায়ী ৫ রান পেনাল্টি দেওয়া হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ৫ রান জরিমানার কারণে করাচির লক্ষ্য ১৪ থেকে নেমে আসে ৯-এ। এরপর মাত্র ৩ বলেই প্রয়োজনীয় রান তুলে নেয় Karachi Kings

ফলে ৪ উইকেটের জয় তুলে নেয় করাচি, আর টানা দ্বিতীয় জয়ের সুযোগ হারায় লাহোর। ম্যাচ শেষে অধিনায়ক হারিস রউফ। বলেন,
ঘটনাটি সম্পর্কে তিনি পুরোপুরি অবগত নন এবং ভিডিও দেখে পরে বিষয়টি আলোচনা করবেন। তার মতে, এই ৫ রানের জরিমানাই ম্যাচে বড় পার্থক্য গড়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss