1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

৮ বছর পর স্বামীর কবর জিয়ারত করলেন বেগম খালেদা জিয়া

নিউজডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫
  • ২৩১ Time View

দীর্ঘ ৮ বছর পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাত ১১টায় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে কবর জিয়ারত করেছেন। কোনো আড়ম্বর ছাড়াই তিনি উপস্থিত হন। সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন ও ডা. সাহাবুদ্দিন।

বেগম জিয়া দীর্ঘদিন পর কবরের পাশে এসে আবেগাপ্লুত হয়ে দোয়া ও ফাতেহা পাঠ করেন। সঙ্গে থাকা নেতৃবৃন্দও তার সঙ্গে মিলিত হয়ে দোয়া করেন, কিন্তু নিরাপত্তা ও জনসাধারণের কষ্ট এড়াতে দলীয় কর্মীরা সমাধিস্থলের বাইরে থেকে দোয়ায় অংশ নেন।

ডা. জাহিদ হোসেন জানান, এটি একান্ত ব্যক্তিগত ও পারিবারিক প্রোগ্রাম। বেগম জিয়া তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন যাতে দেশের মানুষ ও রাস্তায় চলাচলকারীদের কষ্ট না হয়। তিনি কোরআন তেলাওয়াত, দরুদ ও ফাতেহা পাঠ করেছেন।

এর আগে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার আগে বেগম জিয়া তার স্বামীর সমাধিস্থলে এসেছিলেন। এরপর এটি তার প্রথম কবর জিয়ারত। তিনি দুই বছরের বেশি সময় কারাগারে ছিলেন এবং ২০২০ সালে শর্তসাপেক্ষে মুক্তি পান। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর সম্পূর্ণ মুক্তি পান এবং সুচিকিৎসার জন্য লন্ডনে যান।

ডা. জাহিদ হোসেন আরও জানিয়েছেন, বেগম জিয়া রাজনীতিতে সক্রিয় রয়েছেন এবং তারেক রহমানের নেতৃত্বে বিএনপি পরিচালনা করছেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss