1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন

৬ দিনের রিমান্ড শেষে কারাগারে মমতাজ, আদালতের নির্দেশ

ডেস্ক রিপোর্ট
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৬ Time View

হত্যা ও ভাঙচুরের দুই মামলায় ৬ দিনের রিমান্ড শেষে সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১ জুন) মানিকগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন।

সকালে কড়া নিরাপত্তার মধ্যে মমতাজকে আদালতে হাজির করা হয়। তবে নতুন করে কোনো মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।

এর আগে, ২০১৩ সালের সিংগাইরের গোবিন্দল এলাকায় সংঘটিত চারজনকে গুলি করে হত্যার মামলায় মমতাজকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়। পাশাপাশি, হরিরামপুরে এক বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় আরও ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মমতাজের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী। এসব মামলার মধ্যে হত্যা, হামলা ও ভাঙচুরের অভিযোগ উল্লেখযোগ্য।

উল্লেখ্য, গত ১২ মে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতার করা হয় আওয়ামী লীগের এই সাবেক এমপিকে। আদালতে হাজির করার সময় তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে, যা ব্যাপক আলোচনার জন্ম দেয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss