মালয়েশিয়া থেকে আনা মোট ৫১ হাজার মেট্রিক টন জ্বালানি নিয়ে দুইটি জাহাজ চট্টগ্রাম বন্দর-এর বহির্নোঙরে পৌঁছেছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোর রাতে জাহাজ দুটি বহির্নোঙরে আসে বলে নিশ্চিত করেছেন বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামীম।
তিনি জানান, ‘সেন্ট্রাল স্টার’ নামের জাহাজে এসেছে ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল এবং ‘ইস্টার্ন কুইন্স’ নামের অপর জাহাজে এসেছে ২৬ হাজার মেট্রিক টন অকটেন। দুইটি জাহাজই মালয়েশিয়া থেকে এসেছে।
বন্দর সূত্রে জানা যায়, জাহাজ দুটি আগেই দেশের জলসীমায় প্রবেশ করলেও বৃহস্পতিবার ভোরে বহির্নোঙরে এসে পৌঁছায়। বর্তমানে এসব জ্বালানি খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এদিকে, চলতি মাসের ১৫ তারিখের মধ্যে আরও পাঁচটি জাহাজ বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিশ্লেষকদের মতে, এই জ্বালানি আমদানি দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
Leave a Reply
You must be logged in to post a comment.