1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

৪.৫ মাত্রায় ভারতে ভূমিকম্প, কেঁপে উঠল ভুটানও

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ৭৭ Time View

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূকম্পন ভুটানের কিছু অংশেও অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৭ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপিয়ান–মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৫।

ইএমএসসির তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের ২৬.৮০১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯২.৩৫৩ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।

ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আসামের প্রধান শহর গুয়াহাটি থেকে প্রায় ৯১ কিলোমিটার উত্তর-উত্তর-পূর্বে এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে।

কম্পনের ফলে গুয়াহাটি ও আশপাশের বিভিন্ন এলাকায় তীব্র ঝাঁকুনি অনুভূত হয়। এতে আতঙ্কিত হয়ে অনেক মানুষ ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

ভৌগোলিক অবস্থানের কারণে আসামসহ বাংলাদেশের সিলেট ও উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী অঞ্চলগুলো ভূমিকম্পপ্রবণ এলাকায় অবস্থিত। সাম্প্রতিক মাসগুলোতে এই অঞ্চলে একাধিক ছোট-বড় ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।

আজকের এই ভূকম্পনটি বাংলাদেশের সীমান্তবর্তী কিছু এলাকায়ও মৃদুভাবে অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় তারা প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss