1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

৪৮ দলের বিশ্বকাপ: কোন গ্রুপে কে, চূড়ান্ত তালিকা প্রকাশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৭ Time View

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হতে যাচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসরের সব দল এবং গ্রুপ চূড়ান্ত হয়েছে ইউরোপিয়ান ও আন্তঃমহাদেশীয় প্লে-অফ শেষে। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের এবারের আসর শুরু হবে ১১ জুন। ফিফা আয়োজিত এই টুর্নামেন্টে এবারই প্রথম অংশ নিচ্ছে ৪৮টি দল। স্বাগতিক মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো ছাড়াও বাকি দলগুলো দীর্ঘ বাছাইপর্ব পেরিয়ে জায়গা করে নেয়।

শেষ ছয়টি দলের জায়গা নির্ধারণ হয় ইউরোপিয়ান প্লে-অফ ও আন্তঃমহাদেশীয় প্লে-অফের মাধ্যমে। ইউরোপিয়ান প্লে-অফে চমক দেখিয়ে বসনিয়া ও হার্জেগোভিনা টাইব্রেকারে ইতালি-কে হারিয়ে ১২ বছর পর বিশ্বকাপে জায়গা করে নেয়। এছাড়া চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং তুরস্ক জয় পেয়ে মূলপর্বে ওঠে।

আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে ডিআর কঙ্গো ও ইরাক শেষ দুটি টিকিট নিশ্চিত করে, ফলে চূড়ান্ত হয় ৪৮ দলের তালিকা।

এবার দেখে নেওয়া যাক গ্রুপভিত্তিক দলগুলোর তালিকা

গ্রুপ–এ: মেক্সিকো, দক্ষিণ কোরিয়া, দক্ষিণ আফ্রিকা, চেক প্রজাতন্ত্র
গ্রুপ–বি: কানাডা, বসিয়া অ্যান্ডা হাার্জেগোভিনা, কাতার, সুইজারল্যান্ড
গ্রুপ–সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড
গ্রুপ–ডি: মার্কিন যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া, তুরস্ক
গ্রুপ-ই: জার্মানি, কুরাসাও, আইভারি কোস্ট, ইকুয়েডর
গ্রুপ–এফ: নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়া
গ্রুপ–জি: বেলজিয়াম, মিসর, ইরান, নিউজিল্যান্ড
গ্রুপ–এইচ: স্পেন, কেপ ভার্দে, ব্যাপক এলাকা, উরুগুয়ে
গ্রুপ–আই: ফ্রান্স, সেনেগাল, ইরাক, নরওয়ে
গ্রুপ–জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান
গ্রুপ–কে: পর্তুগাল, ডিআর কঙ্গো, ইউবেকিস্তান, কলম্বিয়া
গ্রুপ- এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা

৪৮ দলের এই বিশ্বকাপ ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। বেশি দল অংশ নেওয়ায় প্রতিযোগিতা যেমন বাড়বে, তেমনি নতুন দলগুলোর জন্যও নিজেদের মেলে ধরার সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss