চলমান ভূরাজনৈতিক অনিশ্চয়তা ও বিশ্বজুড়ে সংঘাতের প্রেক্ষাপটে দেশগুলো নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করছে। এই পরিস্থিতিতে প্রকাশিত হয়েছে গ্লোবাল ফায়ারপাওয়ার ইনডেক্স ২০২৬, যেখানে বিশ্বের ১৪৫টি দেশের সামরিক শক্তির র্যাঙ্কিং প্রকাশ করা হয়েছে।
এই সূচকে ৬০টিরও বেশি উপাদান বিবেচনায় নেওয়া হয়েছে— যেমন সামরিক সরঞ্জাম, সৈন্যসংখ্যা, প্রতিরক্ষা বাজেট, ভৌগোলিক অবস্থান এবং প্রাকৃতিক সম্পদ। এখানে স্কোর যত ০.০০০-এর কাছাকাছি, দেশটির সামরিক শক্তি তত বেশি বলে ধরা হয়।
গ্লোবাল ফায়ারপাওয়ারের তালিকা অনুযায়ী, ২০২৬ সালে যুক্তরাষ্ট্র ০.০৭৪১ স্কোর নিয়ে টানা ২০০৫ সাল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তির অবস্থান ধরে রেখেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া (০.০৭৯১) এবং তৃতীয় স্থানে চীন (০.০৯১৯)।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ভারত ও দক্ষিণ কোরিয়া, যা আগের বছরের মতোই অপরিবর্তিত আছে।
২০২৬ সালের তালিকায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে ইউরোপীয় দেশগুলোর অবস্থানে।
ফ্রান্স ২০২৪ সালে ১১তম ও ২০২৫ সালে সপ্তম থাকার পর এবার উঠে এসেছে ষষ্ঠ স্থানে।
জাপান এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে, আর যুক্তরাজ্য পিছিয়ে নেমে এসেছে অষ্টম স্থানে।
ইতালি ০.২২১১ স্কোর নিয়ে জায়গা করে নিয়েছে শীর্ষ দশে।
এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তান ২০২৫ সালে ১২তম থাকলেও ২০২৬ সালে নেমে গেছে ১৪তম স্থানে (০.২৬২৬ স্কোর)।
অন্যদিকে বড় অগ্রগতি করেছে জার্মানি, যা ২০২৪ সালের ১৯তম স্থান থেকে উঠে ২০২৬ সালে ১২তম স্থানে এসেছে।
শীর্ষ ২০ দেশের তালিকায় রয়েছে—
১১তম ব্রাজিল,
১৩তম ইন্দোনেশিয়া,
১৫তম ইসরাইল,
১৬তম ইরান,
১৭তম অস্ট্রেলিয়া,
১৮তম স্পেন,
১৯তম মিশর এবং
২০তম ইউক্রেন।
এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৭তম।
Leave a Reply
You must be logged in to post a comment.