ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) মালিকানা পরিবর্তনের হাওয়া বইছে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার বিক্রি হয়ে গেছে প্রায় ১.৭৮ বিলিয়ন ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৮৫০ কোটি টাকার সমান।
নতুন মালিকানা পেয়েছে আদিত্য বিড়লা গ্রুপ–এর নেতৃত্বাধীন একটি ব্যবসায়িক জোট। এই জোটে আরও রয়েছে টাইমস গ্রুপ, বোল্ট ভেঞ্চারস এবং ব্ল্যাকস্টোন ইনকর্পোরেটেড।।
চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের আইপিএলের পর থেকেই নতুন ম্যানেজমেন্ট দলটির দায়িত্ব নেবে।
২০০৮ সালে আইপিএলের শুরুর সময় বিজয় মাল্যর ইউনাইটেড ব্রুয়ারিজ মাত্র ১১১.৬ মিলিয়ন ডলারে দলটি কিনেছিল। সেই তুলনায় এখন ফ্র্যাঞ্চাইজিটির মূল্য বেড়েছে প্রায় ১৫০০ শতাংশ।
২০১৬ সালে বিজয় মালিয়া দেশ ছাড়ার পর দলটির নিয়ন্ত্রণ যায় যুক্তরাজ্যভিত্তিক ডিয়াজিও এর হাতে।
তবে গত বছরের ৪ জুন শিরোপা উদযাপনকে কেন্দ্র করে পদদলিত হয়ে ১১ জন সমর্থকের মৃত্যুর ঘটনায় ফ্র্যাঞ্চাইজিটির ওপর চাপ তৈরি হয়। এরপরই দলটি বিক্রির সিদ্ধান্ত নেয় বর্তমান মালিকপক্ষ।
এই বিক্রির মাধ্যমে আইপিএলের বাণিজ্যিক মূল্য যে দিন দিন বাড়ছে, তা আবারও স্পষ্ট হয়ে উঠেছে।
Leave a Reply
You must be logged in to post a comment.