1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন

১০ দলীয় জোটে ৩০ আসনের মধ্যে ২৭ আসনে প্রার্থী দিলো এনসিপি

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৫৭ Time View

১০ দলীয় জোটের ছেড়ে দেওয়া ৩০ আসনের মধ্যে ২৭টিতে মনোনয়ন ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দশ দলীয় জোটের ছেড়ে দেওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (১৮ জানুয়ারি) দলটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এনসিপি সূত্র জানায়, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ আসনে প্রার্থী বাছাই সম্পন্ন করা হয়েছে। তবে চূড়ান্ত তালিকার মধ্যে দুই-একটি আসনে পরিবর্তন হতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে দলটি।

চূড়ান্ত হওয়া আসনগুলোর মধ্যে রয়েছে—

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া, আটোয়ারী) আসনে সারজিস আলম,
দিনাজপুর-৫ (পার্বতীপুর ও ফুলবাড়ী) আসনে ডা. আব্দুল আহাদ,
রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আখতার হোসেন,
কুড়িগ্রাম-২ (কুড়িগ্রাম সদর, ফুলবাড়ী ও রাজারহাট) আসনে আতিক মুজাহিদ,
নাটোর-৩ (সিংড়া) আসনে জার্সিস কাদির,
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে সাইফ মোস্তাফিজ,
পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে শামীম হামিদী,
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে সাইফুল্লাহ হায়দার,
ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে ডা. জাহিদুল ইসলাম,
মুন্সিগঞ্জ-২ (লৌহজং ও টঙ্গিবাড়ী) আসনে মাজেদুল ইসলাম,
ঢাকা-৮ (মতিঝিল, রমনা, শাহবাগ, পল্টন ও শাহজাহানপুর) আসনে নাসীরুদ্দীন পাটওয়ারী।

এছাড়া—
ঢাকা-৯ আসনে জাবেদ রাসিন,
ঢাকা-১১ আসনে নাহিদ ইসলাম,
ঢাকা-১৮ আসনে আরিফুল ইসলাম আদীব,
ঢাকা-১৯ (সাভার) আসনে দিলশানা পারুল,
ঢাকা-২০ (ধামরাই) আসনে নাবিলা তাসনিদ,
গাজীপুর-২ আসনে আলী নাছের খান,
নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার,
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা আশরাফ মাহদী,
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ,
নোয়াখালী-২ আসনে সুলতান জাকারিয়া,
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে হান্নান মাসউদ,
লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে মাহবুব আলম,
চট্টগ্রাম-৮ আসনে জোবাইরুল হাসান আরিফ,
বান্দরবান আসনে এস এম সুজা উদ্দিন,
নারায়ণগঞ্জ-৪ আসনে আব্দুল্লাহ আল আমিন,
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ মনোনয়ন পেয়েছেন।

এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, জোটগত সমন্বয় ও রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখে প্রয়োজনে কয়েকটি আসনে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss