1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ, লাহোরে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা — টি-টোয়েন্টিতে অভিষেক খালেদের

স্পোর্টস ডেস্কBAN vs PAK
  • Update Time : রবিবার, ১ জুন, ২০২৫
  • ১১৬ Time View

পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজে ইতিহাস গড়া সাফল্যের পর টি-টোয়েন্টি ফরম্যাটে যেন পুরোপুরি ছন্দপতন বাংলাদেশের। লাহোরে তিন ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে আজ মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস ভাগ্য সঙ্গ দেয়নি টাইগারদের। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আগা।

বাংলাদেশের একাদশে এসেছে একটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে গেছেন পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে দলে জায়গা পেয়েছেন খালেদ আহমেদ, যার এটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচ, বয়স ৩২ বছর।

অন্যদিকে, পাকিস্তান একাদশেও এসেছে একটি বদল। অভিজ্ঞ পেসার হারিস রউফের পরিবর্তে দলে এসেছেন আব্বাস আফ্রিদি।

এই সিরিজের আগেই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচেও দেখা গেছে ব্যাটিং বিপর্যয়। এর নেতিবাচক প্রভাব পড়েছে আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়েও, যেখানে টাইগাররা এখন ১০ নম্বরে।

সিরিজে টিকে থাকতে আজ প্রয়োজন সাহসী ব্যাটিংয়ের। গত ম্যাচে ব্যতিক্রম ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি ৯ নম্বরে নেমে ৩১ বলে করেন ৫০ রান। তার কাছ থেকে আজও বড় ইনিংসের আশা করছে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশ:
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, জাকের আলী অনিক, শামিম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ, খালেদ আহমেদ (অভিষেক)।

পাকিস্তান:
শাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নেওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, হাসান আলি, আবরার আহমেদ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss