1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

হিলি বাজারে অপরিপক্ক লিচু আগমন, বিক্রি হচ্ছে চড়া দামে

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৭১ Time View

হিলির বাজারে মৌসুমি ফল লিচুর আগমন ঘটেছে আগেভাগেই। তবে বেশিরভাগই এখনও পরিপক্ব হয়নি। লালচে রঙ, চটকদার উপস্থিতি আর ‘নতুন ফল’ হিসেবে আগ্রহের কেন্দ্রে থাকলেও, স্বাদে আশানুরূপ নয় বলছেন অনেক ক্রেতা।

বুধবার (৭ মে) সরেজমিনে হিলি বাজারে ঘুরে দেখা গেছে, বাজারের প্রবেশমুখেই কয়েকটি দোকানে ডালিভর্তি লিচু নজর কাড়ছে। ১০০ লিচুর দাম হাঁকা হচ্ছে ২৫০ থেকে ২৭০ টাকার মধ্যে। আগ্রহীদের ভিড়ও চোখে পড়ার মতো।

প্রথম ফল, প্রথম মুনাফার প্রত্যাশা লিচু বিক্রেতা নীরব জানালেন, বছরের প্রথম বাজারেই মাদ্রাজি নেপালি জাতের লিচু তুলেছেন জয়পুরহাটের পাঁচবিবি থেকে।
“নতুন ফল বাজারে প্রথম আনলেই দাম ভালো পাওয়া যায়। বিক্রিও হয় দ্রুত, ফলে ঝুঁকি কম থাকে,” বলছিলেন তিনি।

আরেক বিক্রেতা নয়ন জানান,“চলতি গরম আর কালবৈশাখীর কারণে অনেক বাগানে লিচু আগেভাগেই পেকে গেছে বা ঝরে পড়েছে। তাই মালিকরা বিক্রি করতে বাধ্য হচ্ছেন।”

তিনি জানান, বাগান থেকে প্রতি ১০০ লিচু ২২০ টাকায় কিনে ২৬০–২৮০ টাকায় বিক্রি করছেন। “প্রতিটি সেটে গড়ে ৩০ টাকার মতো লাভ হচ্ছে,” যোগ করেন তিনি।

ক্রেতাদের কৌতূহল, তবে স্বাদে হতাশা লিচু কিনতে আসা রাব্বি বললেন,
“শুধু দেখেই কিনে ফেললাম। খেতে টক, দানা কম। তবে নাতিদের জন্য এনেছি, ওরা খুশি হবে।”

একই মত ফয়সালেরও। তার ভাষায়, “প্রতি বছরই অপরিপক্ব ফল বাজারে চলে আসে। অতিরিক্ত লাভের আশায় বাগানিরা আগেই ফল নামিয়ে ফেলেন। প্রশাসন একটু কড়াকড়ি করলে আমরা পরিপক্ব ফল পেতাম।”

কৃষি কর্মকর্তার সতর্ক বার্তা উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম জানান,
“বাজারে যেসব লিচু উঠেছে, সেগুলো আগাম জাতের। এতে দানা কম, খেতে টক। পূর্ণ পরিপক্ব লিচু বাজারে আসতে আরও ১০–১৫ দিন সময় লাগবে।”

এই প্রেক্ষাপটে ভোক্তাদের পরামর্শ—চোখের চেয়ে জিহ্বার কথা শুনুন। ফলের প্রকৃত স্বাদ পেতে হলে অপেক্ষা করাই ভালো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss