1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম এখন ‘হামলার লক্ষ্যবস্তু’: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২৬ Time View

ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ বলেছেন, হিজবুল্লাহর মহাসচিব নাইম ‌কাসেম এখন থেকে ইসরাইলের হামলার লক্ষ্যবস্তু। লেবাননে সাম্প্রতিক বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পর এই মন্তব্য করেন তিনি। সোমবার (২ মার্চ) আল জাজিরার এ খবর জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ঘোষণার আগে উত্তর ইসরাইলে হামলা চালায় হিজবুল্লাহ। সংগঠনটি জানায়, তারা উত্তর ইসরাইল-এর হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে।

এর জবাবে ইসরাইল লেবানন-এ পাল্টা হামলা চালায়, যাতে কমপক্ষে ৩১ জন নিহত হয়।

সোশ্যাল মিডিয়া এক্সে দেওয়া এক পোস্টে কাটজ বলেন,
“ইসরাইলের দিকে গুলি চালানোর জন্য হিজবুল্লাহকে চরম মূল্য দিতে হবে।”
তিনি আরও বলেন, “ইরানের চাপে গুলি চালানোর সিদ্ধান্ত নেওয়া হিজবুল্লাহর মহাসচিব নাইম কাসেম এখন থেকে নির্মূলের লক্ষ্যবস্তু।”

এদিকে হিজবুল্লাহ দাবি করেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যার প্রতিশোধ হিসেবেই তারা ইসরাইলে হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় খামেনিসহ বিভিন্ন স্থানে হামলায় শতাধিক মানুষ নিহত হয় বলে দাবি করা হয়েছে। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ঘাঁটি এবং ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

সূত্র: আনাদোলু

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss