1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

হাম পরিস্থিতি ভয়াবহ: আরও ৭ শিশুর মৃত্যু

নিউজডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪ Time View

দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২ শিশু সরাসরি হামে এবং বাকি ৫ শিশু উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ৭২৯ শিশু এবং নতুন করে ৮২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১,৩৭১ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে, যার মধ্যে সবচেয়ে বেশি ৬১৫ জন ঢাকা বিভাগ-এর। একই সময়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭২৯ শিশুর মধ্যে ২৭৪ জনই ঢাকার। অন্যদিকে সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে রংপুর বিভাগে ১১ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৭ জন।

তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় ৭১৩ শিশু সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে। এর মধ্যে ঢাকায় ৩০৫ জন, রাজশাহী বিভাগে ১২ জন এবং চট্টগ্রাম বিভাগ ও খুলনা বিভাগে ১০৩ জন করে রোগী হাসপাতাল ছেড়েছে।

স্বাস্থ্য অধিদফতরের সামগ্রিক প্রতিবেদনে জানা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩০ শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১৫৬ জন। এ সময়ে মোট ১৭,০২৪ শিশুর মধ্যে উপসর্গ দেখা গেছে, যার মধ্যে ১০,৯৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২,৭২১ জনের হাম শনাক্ত হয়েছে এবং ৮,৩৬৯ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss