1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১১ Time View

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে আত্মঘাতী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। শনিবার সকালে ট্যাংকারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)

ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, ৭ মার্চ আইআরজিসির জনসংযোগ দপ্তর এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে। হামলার শিকার ট্যাংকারটির নাম প্রিমা অয়েল ট্যাংকার

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে অনিরাপদ পরিস্থিতি নিয়ে আইআরজিসি নৌবাহিনী বারবার সতর্কতা দিলেও ট্যাংকারটি তা উপেক্ষা করে চলাচল করছিল। সতর্কবার্তা অমান্য করায় ট্যাংকারটিতে ড্রোন আঘাত হানে বলে দাবি করা হয়েছে।

আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রর সামরিক আগ্রাসনের কারণে টানা অষ্টম দিনের মতো হরমুজ প্রণালির কৌশলগত নিয়ন্ত্রণ তাদের হাতে রয়েছে।

সংস্থাটি আরও বলেছে, ইরানের দৃষ্টিতে শত্রু দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজকে এই প্রণালি দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss