1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

হঠাৎ মানসিক হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী

নিউজডেস্ক
  • Update Time : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৯ Time View

রাজধানীর জাতীয় মানসিক স্বাস্থ্য হাসপাতাল হঠাৎ পরিদর্শন করেছেন সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। রোববার (৮ মার্চ) সকালে তারা হাসপাতালটি পরিদর্শন করেন। এ সময় হাসপাতালের বিভিন্ন অনিয়ম তাদের নজরে আসে। পরিদর্শনকালে হাসপাতালে নোংরা বিছানা, তেলাপোকা, ছারপোকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ দেখতে পান মন্ত্রী ও প্রতিমন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, এখানে যারা সরকারের কাছে দায়বদ্ধ, তারা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারছেন না।

এদিকে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, দেশের সর্বোচ্চ মানসিক চিকিৎসা প্রতিষ্ঠানের একটি হওয়া সত্ত্বেও এই হাসপাতালে নেতৃত্বের সংকট ও অব্যবস্থাপনা রয়েছে।

তিনি জানান, এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রীও বলেন, এই হাসপাতালকে অন্যান্য হাসপাতালের তুলনায় আরও মানবিক ও উন্নত সেবামুখী হতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss