পবিত্র হজ পালনের ক্ষেত্রে বড় ধরনের সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। দেশটিরহজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজ পালনের জন্য শুধুমাত্র হজ ভিসাই বৈধ—অন্য কোনো ভিসা গ্রহণযোগ্য হবে না।
রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে মন্ত্রণালয় স্পষ্ট করে জানায়, বিদেশ থেকে আগত মুসল্লিদের জন্য এই নিয়ম কঠোরভাবে প্রযোজ্য হবে।
সৌদি গেজেট এর প্রতিবেদনে বলা হয়েছে, নিচের কোনো ভিসা দিয়ে হজের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়া যাবে না ভিজিট ভিসা, ট্রানজিট ভিসা, ওমরাহ ভিসা, টুরিস্ট ভিসা
অর্থাৎ, এসব ভিসাধারীদের হজ পালনের অনুমতি দেওয়া হবে না।
সৌদি আরবের নাগরিক ও প্রবাসীদের জন্য কিছুটা ভিন্ন প্রক্রিয়া রাখা হয়েছে। তাদেরকে নুসুক অ্যাপের মাধ্যমে বুকিং সম্পন্ন করে হজ পারমিট সংগ্রহ করতে হবে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, হজের জন্য সব ধরনের বুকিং শুধুমাত্র অনুমোদিত মাধ্যমেই করতে হবে। কোনো অননুমোদিত বা ভুয়া চ্যানেলের মাধ্যমে বুকিং না করতে কঠোর সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার হজ ফ্লাইটের টিকিটপ্রতি প্রায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত এ তথ্য নিশ্চিত করেছেন।
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী সৌদি আরবে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায়: ৪,২৬০ জন, বেসরকারি ব্যবস্থাপনায়: ৭২,৩৪৪ জন
এবার কোনো চার্টার্ড ফ্লাইট ছাড়াই পুরো হজ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও জানানো হয়েছে।
Leave a Reply
You must be logged in to post a comment.