1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সৌদির বিমানঘাঁটিতে ইরানের হামলা, আহত ১২ মার্কিন সেনা

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১২ Time View

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় অন্তত ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে মার্কিন সূত্র।

শুক্রবার (২৭ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। একই ঘটনায় মার্কিন সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, হামলায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত আহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে প্রায় ৩০০ জনে দাঁড়িয়েছে। মার্কিন সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে আবার দায়িত্বে ফিরেছেন। এ পর্যন্ত যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন।

এদিকে, ইরান ইসরায়েলের বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রেখেছে। তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলায় একাধিক আবাসিক ভবন ও দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন।

পশ্চিম তীরের হেবরনসহ বিভিন্ন অঞ্চলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র দেখা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও ইরানে তাদের সামরিক অভিযান জোরদার করেছে। সর্বশেষ তেহরানের খোন্দাব পানি গবেষণা কেন্দ্রে বড় ধরনের হামলার খবর পাওয়া গেছে।

চলমান এই সংঘাতে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা আরও বেড়েছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss