1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন

সোহাগ হত্যাকাণ্ড: টিটন গাজীকে পাঁচ দিনের রিমান্ডে দিয়েছে আদালত

রনি আহম্মেদ
  • Update Time : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১৪৫ Time View

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যার ঘটনায় গ্রেফতার টিটন গাজীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (১২ জুলাই) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ গিয়াস শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. নাসির উদ্দীন আদালতে টিটন গাজীকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, টিটন গাজী সোহাগ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এবং তিনি মামলার অন্যান্য আসামিদেরও চেনেন। এজাহারভুক্ত আসামিদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ, অজ্ঞাত আসামিদের শনাক্ত এবং হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ব্যবহৃত অস্ত্র উদ্ধারের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে শুক্রবার (১১ জুলাই) গভীর রাতে কোতোয়ালি থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে টিটন গাজীকে গ্রেফতার করে। এ ঘটনায় এখন পর্যন্ত মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss