1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন

সেমিফাইনালের স্বপ্ন বাঁচাতে পাকিস্তানের কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে বাঁচা-মরার ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে পাকিস্তান। ম্যাচটি শুরু হবে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হওয়ায় শ্রীলঙ্কা দলের জন্য ম্যাচটি আনুষ্ঠানিকতার হলেও পাকিস্তানের সামনে জয়ের কোনো বিকল্প নেই। কারণ সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ড-কে টপকে নেট রানরেটে এগিয়ে যেতে হবে তাদের। সমীকরণটা বেশ কঠিন, পাকিস্তান যদি আগে ব্যাট করে, তবে শ্রীলঙ্কাকে অন্তত ৬৪ রানে হারাতে হবে। আর যদি রান তাড়া করতে নামে, তাহলে ১৩.১ ওভারের মধ্যে লক্ষ্য পূরণ করতে হবে। এই দুটি শর্তের যেকোনো একটি পূরণ হলেই নিউজিল্যান্ডকে পেছনে ফেলে গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে যাবে পাকিস্তান। তখন এই গ্রুপ থেকে ইংল্যান্ড-এর সঙ্গে সেমিফাইনালে খেলবে তারা।

তবে এই কঠিন সমীকরণ মিলিয়ে ফেলতে না পারলে সুপার এইটেই শেষ হয়ে যাবে  সালমান আঘাদের বিশ্বকাপ অভিযান।

এখন সব নজর মাঠে—পাকিস্তান কি পারবে অসম্ভবকে সম্ভব করতে, নাকি এখানেই থামবে তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের পথচলা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss