1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলা, উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪৫ Time View

সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় হাসাকা প্রদেশে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি। সোমবার (২৩ জুন) প্রকাশিত প্রতিবেদনে ‘ওয়াকিবহাল সূত্র’-এর বরাতে বলা হয়েছে, এই হামলার পর ঘাঁটির প্রধান প্রবেশপথে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে।

ঘটনার পরপরই ঘাঁটির ভেতর ও আশপাশের এলাকায় মার্কিন সেনাদের সরব তৎপরতা দেখা গেছে। তবে এ হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য প্রকাশ পায়নি।

মেহের নিউজের প্রতিবেদনে হামলাকারীদের পরিচয় সম্পর্কে কিছু জানানো হয়নি। তবে মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত মিলিশিয়াদের সক্রিয়তার পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, এই আঘাত হতে পারে আরও বড় আঞ্চলিক উত্তেজনার সূচক।

এর আগে একাধিক প্রতিবেদনে আশঙ্কা করা হয়েছিল, সিরিয়া ও ইরাকে অবস্থানরত মার্কিন ঘাঁটিগুলো ইরানঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীর টার্গেটে পরিণত হতে পারে। সেই আশঙ্কা বাস্তব রূপ নিচ্ছে কি না, সেটিই এখন আন্তর্জাতিক মহলের নজরে।

সিরিয়ার হাসাকা অঞ্চল দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক তৎপরতার একটি কৌশলগত কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে আইএস জঙ্গিগোষ্ঠীর পুনরুত্থান ঠেকাতে এই ঘাঁটি থেকে নিয়মিত নজরদারি ও অভিযান চালানো হয়।

সাম্প্রতিক সময়ে সিরিয়া-ইরাক সীমান্তজুড়ে ভয়াবহ নিরাপত্তাহীনতা ও গোষ্ঠীগত সংঘাত বেড়ে যাওয়ায়, এই ঘাঁটির নিরাপত্তা নিশ্চিত করা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সামরিক বিশ্লেষকরা।

বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী ঘিরে তেহরানের হুমকি, ইয়েমেনে হুতি হামলা এবং সিরিয়ায় এই সামরিক ঘাঁটিতে হামলা—সবকিছু মিলিয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনার ঢেউ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। এতে শুধু যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল নয়, জ্বালানি সরবরাহ ও বৈশ্বিক নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss