1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

সার্বভৌমত্ব রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান উপদেষ্টা আসিফ ও এনসিপি নেতার

ডেস্ক রিপোর্ট
  • Update Time : বুধবার, ৭ মে, ২০২৫
  • ১৪৪ Time View

জাতীয় সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় শক্তিশালী জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে উপদেষ্টা আসিফ লেখেন, “সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজন শক্তিশালী জাতীয় ঐক্য ও সংহতি।”

জাতীয় পর্যায়ে নিরাপত্তা ইস্যুতে এমন মন্তব্য সময়োপযোগী বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একই রাতে আরেকটি ফেসবুক পোস্টে সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

তিনি লেখেন, “জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ থাকুন।”

সম্প্রতি আঞ্চলিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটের প্রেক্ষাপটে দেশের রাজনৈতিক নেতৃত্বের পক্ষ থেকে এ ধরনের ঐক্যের বার্তা সামনে আসছে, যা জাতীয় ঐকমত্য গঠনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss