1. arshinagargroup75@gmail.com : ratul :
  2. abclimited2020@gmail.com : Eng. Firoz-Uz Zaman (MD) : Eng. Firoz-Uz Zaman (MD)
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সারাদেশে ৩০০ আসনে একযোগে ভোট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট

নিউজডেস্ক
  • Update Time : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ Time View

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩০০ আসনে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান। প্রেস সচিব বলেন, আজ মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপানোর কাজ শুরু হবে।

তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটে মোট ভোটারের সংখ্যা প্রায় ১২ কোটি ৭৬ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ এবং নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ২০০ জন। এবারের নির্বাচনে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্র এবং ২ লাখ ৪৭ হাজার ৪৯৯টি বুথ স্থাপন করা হয়েছে।

নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে শফিকুল আলম বলেন, নির্বাচনে প্রায় ১ লাখ সেনাসদস্য, দেড় লাখ পুলিশ সদস্য, ৮ হাজারের মতো র‍্যাব ও ফায়ার সার্ভিসের সদস্য দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নিরাপত্তা ও নজরদারিতে ব্যবহার করা হবে প্রায় ৫০০টি ড্রোন।

প্রেস সচিব আরও জানান, প্রতিটি ভোটকেন্দ্রে অন্তত ১৫ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে এই সংখ্যা বাড়িয়ে ১৮ থেকে ১৯ জন করা হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের যেকোনো সহায়তার প্রয়োজন হলে তা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্বাচন চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে। যেখানে বিদ্যুতের ঘাটতি দেখা দেবে, সেখানে বিকল্প পাওয়ার সাপ্লাইয়ের ব্যবস্থা নেওয়া হবে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ায় ভোট গণনা কিছুটা সময়সাপেক্ষ হতে পারে বলেও জানান প্রেস সচিব শফিকুল আলম।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

More News Of This Category
© All rights reserved © arshinagar tv 2025
Design & Develop BY Coder Boss